জীবনটাই তৃপ্তির অন্য নাম
শান্ত একটা প্রাণ
যার মাঝে লুকিয়ে আছে নানান ভাবনা,
ভাবনার লক্ষ্যগুলো কখনো স্থির আবার কখনো অস্থির
সাধনা প্রতি ধাপেই স্বাদ নিতে চায় তৃপ্তির।
স্বাদ দুই প্রকার
কিছু হিঃস্রতা আবার কিছু নমনীয়তা,
হিংস্ররা জানোয়ারের ন্যায় আর নমনীয়রা শিশির
উভয়ের লক্ষ্যটা থাকে ভিন্ন ভিন্ন তৃপ্তির।
মানুষরুপি তারা জানোয়ার
কাজ শুধু ঘুরে ঘুরে রক্ত চোষা,
জাতে জাত মিলে যাওয়ায় বনই তাদের মূল নীড়
কিন্তু এসব বণ্যেরা বনেই স্বাদ পায়না তৃপ্তির।
শিশিররা কত কোমল
কাজটাই শান্ত হয়ে সকালে এসে আবার চলে যাওয়া,
তাদের দেওয়া শীতল উষ্ণতার মানেটা কত গভীর
সর্বজনের সেই স্বাদ কতটা তৃপ্তির।
জানোয়াররা ঝড়ের ন্যায়
লন্ডভন্ড করাই যাদের নেশা,
শিশির কাটে কোমল মিষ্টি নজির
শিশিরের স্বাদটা কত তৃপ্তির।
তৃপ্তিই মোদের নেশা
তৃপ্তির জন্যই আমাদের বাচা,
হিংস্রের চেয়ে কোমল সাধনা করো অধির
সাধনার প্রতি ধাপেই স্বাদ নেও নমনীয় তৃপ্তির।